Header Ads

Header ADS

অপ্রমাদই মুক্তিরর পথ



বৌদ্ধধর্মে সম্পূর্ণ ত্রিপিটককে, ৮৪ হাজার ধর্ম স্কন্ধকে মাত্র তিনটি শব্দ বুদ্ধ, ধর্ম এবং সংঘ এর মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে। আবার এই বুদ্ধ, ধর্ম, সংঘ অর্থাৎ জ্ঞান, সত্য এবং একতাকে একটি শব্দের মাঝে নিয়ে আনা হয়েছে, তাহল "অপ্রমাদ"। অপ্রমাদই মুক্তির পথ। প্রমাদ শব্দের অর্থ অসাবধানতা, ভ্রান্তি, কী করতে হবে সে সম্পর্কে বিচারের অভাব, বিস্মৃতি, বিপত্তি, বিপদ। আর অপ্রমাদ হল প্রমাদের বিপরীত অর্থ্যাৎ মত্ততাশূন্য, সম্যকরূপে অবহিত, মিথ্যাদৃষ্টি ও কুসংস্কার থেকে মুক্ত, মদমত্ততা বিহীন, চিন্তা ভাবনা করে যুক্তি দিয়ে গৃহীত। প্রমত্ত বা মদমত্ত ব্যক্তিকে বৌদ্ধধর্মে সবচেয়ে নিকৃষ্ট ও অধম বলে বর্ণনা করা হয়েছে। একজন প্রকৃত বৌদ্ধ হতে হলে তাঁকে জ্ঞান, সত্য ও আদর্শিক ঐক্যবদ্ধতার আশ্রয় গ্রহণ জীবন পরিচালিত করতে হবে। প্রার্থনা বন্দনা, পূজা এসবের গুরুত্ব বৌদ্ধধর্মে খুব একটা বেশি নয়। বৌদ্ধ কুলে জন্ম গ্রহণ করে যদি বুদ্ধ, ধর্ম ও সংঘের সঠিক মূল্যায়ন না করে প্রমত্তভাবে জীবন যাপন করে সে প্রকৃত বৌদ্ধ বলে দাবি করতে পারে না। ধর্মপদে উল্লেখ আছে, "জাতি দিয়ে কেউ বৌদ্ধ হয় না, যার মধ্যে বুদ্ধের নীতি বিরাজমান তিনিই বৌদ্ধ" একজন ব্যক্তি জন্মসূত্রে যে বংশে বা কুলে জন্ম লাভ করুক বা কেন, তাঁর ব্যক্তিগত প্রার্থনা বাদ দিলে সে যদি জ্ঞান, সত্য ও আদর্শিক একবার মূল্যায়ন করে অপ্রমত্তভাবে বিবেচনা ও যুক্তি অন্তরে লালন করে সেই প্রকৃত বৌদ্ধ।

No comments

Powered by Blogger.