Header Ads

Header ADS

অতীতের ধর্ম, বর্তমান ধর্ম


অতীতে পৃথিবীতে বর্তমানের ন্যায় ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা উগ্রতা এত প্রবল ছিল না। তৎকালীন সময়ে ভারতবর্ষে একই পরিবারের সদস্য হয়েও কেউ বুদ্ধের অনুসারী হচ্ছেন, আবার কেউ বা ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি অনুরাগী থাকছেন। আবার কেউ বা কোন সাধু সৎ পুরুষকে শ্রদ্ধা-সম্মান-গৌরব প্রদর্শন করছেন। তখনকার সময়ে কিন্তু এই খ্রিষ্টান ধর্ম, ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্ম ছিল না। এই খ্রিষ্টান ধর্ম, ইসলাম ধর্ম আবির্ভাবের শুরু থেকে এই সাম্প্রতিকতা ধর্মীয় উগ্রতা বেশি প্রকাশ পেয়েছে। বর্তমানে গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের এবং সাংবাদিকদের মাঝেও এই সাম্প্রতিকতা উগ্রতার কথা প্রতীয়মান হচ্ছে। যদিও কয়েক জন নেতা অসাম্প্রদায়িকতার এই উদারতার চর্চা করতে দেখা গেলেও বেশি ভাগ মানুষের ধর্মীয় উগ্রতার চর্চা দিন দিন ভীষণভাবে সংকোচিত হতে দেখছি।

No comments

Powered by Blogger.