Header Ads

Header ADS

বনভন্তের দেশনা




পানছড়িতে একবার কয়েকজন চাকমা দায়ক এসে আমাকে বলছে, "ভান্তে ছয়জন ছেলে বল খেলছে, সেসময় আর্মিরা তাদেরকে কোন দোষ ছাড়াই বেঁধে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, ওদের কোন দোষ নেই। ওরা ভাল ছেলে, কোন অপরাধ করেনি। বিকালে কমান্ডার আপনার কাছে আসবে, আসলে দয়া করে তাকে একটু এ-কথা বলবেন।" সেদিন বিকালে কমান্ডার আসল, আমাকে বন্দনা করে একপাশে বসল। আমি চিন্তা করছি, তাকে কথাটি কিভাবে বলব। আন্দাজের উপর কি বলা যায়; যে ছেলেদের ধরে নিয়ে গিয়েছ, তাদেরকে ছেড়ে দাও। একটু ভেবে বললাম, "আমি আপনাকে একটি উপমা দিয়ে কথা বলব। আপনি হয়তো বুঝতে পারবেন।" সে বলল, "আচ্ছা,আচ্ছা, ঠিক আছে; বলেন।" বললাম, "একটি রাস্তার ধারে ছয়জন লোক দাঁড়িয়ে আছে। তার আগে একজন লোক সেই রাস্তার ওপর পায়খানা করে চলে গেছে। সে লোকটির বাড়ি মহালছড়ি। যে পায়খানা করেছে, সে এখন পানছড়ি থেকে অনেক দূরে মহালছড়িতে। তার আর দেখা পাবেন? যদি সেই দাঁড়িয়ে থাকা ছয়জন ছেলেকে বলেন, 'তোমরা এখানে কেন পায়খানা করেছে?' অথচ ঐ ছয়জন ছেলে সেখানে পায়খানা করেনি। তাহলে ওরা কেন ধরা পড়বে? তাদের কি দোষ আছে?" সে বলল, "দোষ নেই।" তারপর তাকে বললাম, "আপনি যে ছয়জন ছেলেকে ধরেছেন, আমি তাদের কথাই বলছি।" বলল, " ঠিক আছে, ছেড়ে দেব।" তাঁদেরকে ছেড়ে দিয়েছিল। মহালছড়িতেও একবার সেরকম হয়েছিল। এভাবে আমরা কথাই আর্মিরা অনেক মানুষকে ছেড়ে দিয়েছে। এখন মাইনীতে আমরা কথা শুনছে না। আমি দেখেছি; চাকমারা অকৃতজ্ঞ, মিথ্যাদৃষ্টি, নরাধম, খল। বড়ুয়ারাও একইরকম। ভগবান বুদ্ধ বলেছেন, "অকৃতজ্ঞ, মিথ্যাদৃষ্টি, নরাধম, খল; এই চারজন মানুষকে নিয়ে পারা যাবেনা। " এসব যদি তোমাদের মধ্যে থেকে থাকে আমি পারবোনা বোঝাতে। আর্মিরা আমাকে মান্য করে, আমি গেলে ওরা শান্ত হয়।
তোমরা যদি আমার কথা না শোন, সন্তোষ হোক, প্রসীত হোক; অপেক্ষা কর। ছয় কোটি বাঙালি আসলে, তোমরা কি থাকতে পারবে? বড়ুয়ারাও থাকতে পারবেনা। আমি দেখতে পাচ্ছি, তোমাদের মুসলিম হতে হবে, না হয় খ্রিষ্টান হতে হবে। তোমরা বুদ্ধধর্ম মান না, বুদ্ধধর্ম বিশ্বাস কর না। বিপদে পড়লে তারপর আমাকে ডাকবে, বিপদ থেকে উদ্ধার পেলে ভুলে যাবে। আমি হলাম বিপদের বন্ধু। অনেক মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বড়ুয়া বিপদে পড়লে আমার কাছে আসে; চাকমারাতো আসেই। বিপদ কেটে গেলে আর আসেনা। আর্মিরাও আসে বিপদে পড়লে। পুলিশও আসে, বি.ডি.আর.ও আসে বিপদে পড়লে। এমনিতে আমার প্রয়োজন নেই, বিপদে পড়লে তারপর। তোমরা অকৃতজ্ঞ, মিথ্যাদৃষ্টি, নরাধম,খল। যদি মিথ্যাদৃষ্টি হও, অকৃতজ্ঞ হও, নরধম হও, খল হও; তাহলে আমি আর তোমাদেরকে বুঝাতে পারব না।

"ধরা তলে নরাধম খল আছে যত;
ঠিক তারা উঁই আর ইঁদুরের মত।"
------------------পরম পূজ্য বনভন্তে

No comments

Powered by Blogger.